অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা আনছে হোয়াটসঅ্যাপ।
এখন থেকে ঘড়ি থেকেই বার্তা পড়া, উত্তর দেওয়া ও ইমোজি ব্যবহারের সুবিধা মিলবে।
বর্তমানে আইওএস বেটা সংস্করণে ফিচারটি উন্মুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: ইউটিউব মিউজিকে আসছে গান অনুবাদের ফিচার
নতুন এই অ্যাপটি মূলত ‘কম্প্যানিয়ন অ্যাপ’, অর্থাৎ আইফোনের সঙ্গে সংযোগ থাকলেই ব্যবহার করা যাবে।
আগে শুধু নোটিফিকেশন দেখা যেত, এখন চ্যাট, ছবি ও ভিডিওও দেখা যাবে।
মেটা জানিয়েছে, সংযোগ প্রক্রিয়া সহজ করা হয়েছে, তবে কবে সবার জন্য উন্মুক্ত হবে তা এখনও জানায়নি প্রতিষ্ঠানটি।









