চীনে উদ্বোধনের অল্প কিছু দিনের মধ্যেই ওয়ান প্লাস তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন ‘ওয়ান প্লাস ১৫’-এর বৈশ্বিক উন্মোচনের তারিখ ঘোষণা করেছে।
আগামী ১৩ নভেম্বর ফোনটি আনুষ্ঠানিকভাবে বিশ্ববাজারে উন্মোচন হবে।
অনুষ্ঠানটি ওয়ান প্লাসের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
আরও পড়ুন: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে হুয়াওয়ে
ফোনটিতে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলাইট জেন ৫ চিপসেট ও অক্সিজেনওএস ১৬ সিস্টেম।
নতুন ‘ডিটেইলম্যাক্স ইঞ্জিন’ ফিচারের কারণে ছবি হবে আরও পরিষ্কার ও উজ্জ্বল।
নকশায় এসেছে বড় পরিবর্তন—বৃত্তাকার নয়, এবার বর্গাকার ক্যামেরা মডিউল।










