অ্যাপল ওয়াচে নতুন ‘হাইপারটেনশন নোটিফিকেশন’ সুবিধা চালু হয়েছে।
অপটিক্যাল হার্ট সেন্সরের তথ্য ৩০ দিন পর্যবেক্ষণ করে মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে দীর্ঘমেয়াদি উচ্চ রক্তচাপের সম্ভাবনা শনাক্ত করলে ব্যবহারকারীকে সতর্ক করবে ঘড়িটি।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ হ্যাক ঠেকাতে আগে সতর্কতা
ফিচারটি সরাসরি রক্তচাপ মাপবে না, তবে সতর্কবার্তা পাঠাবে।
অ্যাপল ওয়াচ সিরিজ ৯, ১০, ১১ ও আলট্রা ২ ও আলট্রা ৩ মডেলে এই সুবিধা পাওয়া যাবে।
ব্যবহারকারীরা চাইলে নোটিফিকেশন থেকে তথ্য চিকিৎসকের সঙ্গে শেয়ার করতে পারবেন।
ক্লিনিক্যাল পরীক্ষায় ফিচারটির নির্ভুলতা ৯২ শতাংশের বেশি ধরা হয়েছে।









