২০২৬ সালের জুলাই থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার জন্য মাইক্রোসফট ৩৬৫–এর সাবস্ক্রিপশনের মূল্য উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে।
মাইক্রোসফট জানায়, নতুন দাম কাঠামোতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ছোট ব্যবসা ও ফ্রন্টলাইন কর্মীদের ওপর।
বিজনেস বেসিকের মাসিক মূল্য ১৬.৭ শতাংশ বেড়ে হবে ৭ ডলার, আর বিজনেস স্ট্যান্ডার্ড হবে ১৪ ডলার।
আরও পড়ুন: গ্রোকিপিডিয়ায় অভ্যন্তরীণ সংকট
এন্টারপ্রাইজ পরিকল্পনাগুলোতেও ৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত মূল্য বৃদ্ধি আসছে।
প্রতিষ্ঠানটি বলছে, ১১০০–এর বেশি নতুন ফিচার ও উন্নত নিরাপত্তা সুবিধা যোগ হওয়ায় দাম সমন্বয় অপরিহার্য হয়েছে।









