জিমেইলের স্টোরেজ দ্রুত ভরে গেলে মেইল পাঠানো–নেওয়ায় সমস্যায় পড়তে হয়। তবে কিছু সহজ পদ্ধতি মানলেই বিনা খরচে জায়গা খালি করা সম্ভব।
নিয়মিত ট্র্যাশ ও স্প্যাম ফোল্ডার খালি করলে অনেকটা স্পেস পাওয়া যায়। বড় অ্যাটাচমেন্টযুক্ত অপ্রয়োজনীয় মেইল সার্চ করে মুছে ফেলা উচিত।
আরও পড়ুন: নতুন নীতিতে স্মার্টফোন কিস্তিতে বিক্রি ও সিম লক অনুমোদন
বারবার আসা প্রমোশনাল মেইল আনসাবস্ক্রাইব করলে ইনবক্সও হালকা থাকে।
গুগল ওয়ান স্টোরেজ ম্যানেজার ব্যবহার করে বড় ফাইল শনাক্ত করে মুছে ফেলা যায়।
আর ছবি–ভিডিও পাঠাতে অ্যাটাচমেন্টের বদলে ক্লাউড লিংক ব্যবহার করাই সবচেয়ে ভালো।








