মোবাইল ফটোগ্রাফিতে টেলিফটো সক্ষমতাকে নতুন মাত্রা দিতে ভিভো উন্মোচন করেছে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স৩০০ প্রো।
এতে যুক্ত হয়েছে জাইস অপটিকস, শক্তিশালী প্রসেসর ও উন্নত অপারেটিং সিস্টেম।
ফোনটির মূল আকর্ষণ ২০০ মেগাপিক্সেলের জাইস এপিও টেলিফটো ক্যামেরা।
আরও পড়ুন:
যা সিআইপিএ ৫.৫–রেটেড গিম্বল স্টেবিলাইজেশনের কারণে দূরের ফ্রেমও আরও স্থির ও স্বচ্ছভাবে ধারণ করতে পারে।
এছাড়া আছে ৫০ মেগাপিক্সেল জাইস ওয়াইড অ্যাঙ্গেল ও ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা ডিটেইলসমৃদ্ধ ছবি ও প্রাণবন্ত সেলফি তুলতে সক্ষম।
স্টেজ মোড ২.০–তে ফোরকে রেকর্ডিং, ডুয়েল–ভিউ ভিডিও ও মোশন ফ্রিজ সুবিধাও যুক্ত হয়েছে।









