শাওমি তাদের নতুন ১৫টি ও ১৫টি প্রো স্মার্টফোনের জন্য সাত বছরের সফটওয়্যার আপডেট নীতি ঘোষণা করেছে।
যা আন্তর্জাতিক বাজারে ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে। কোম্পানির মতে, ১৫টি প্রো অ্যান্ড্রয়েড ২০ পর্যন্ত এবং ১৫টি অ্যান্ড্রয়েড ১৯ পর্যন্ত বড় আপডেট পাবে।
আরও পড়ুন: নতুন নীতিতে স্মার্টফোন কিস্তিতে বিক্রি ও সিম লক অনুমোদন
নিরাপত্তা প্যাচ চলবে ২০৩১ সালের সেপ্টেম্বর পর্যন্ত। বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদি সমর্থন শাওমিকে প্রিমিয়াম ব্র্যান্ডের কাতারে তুলতে পারে।
অন্যান্য নির্মাতাদেরও চাপের মুখে ফেলবে। এই নীতি ব্যবহারকারীর আস্থা ও ফোনের স্থায়িত্ব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।










