গুগল ঘোষণা করেছে, ২০২৬ সালে বাজারে আসছে তাদের নতুন এআই-সমৃদ্ধ স্মার্ট গ্লাস।
মোবাইল না নিয়েই ব্যবহারকারীরা কণ্ঠ কমান্ডে আবহাওয়া, নেভিগেশন, নোট, অনুবাদ এবং ছবি-ভিডিও নিয়ন্ত্রণ করতে পারবে।
আরও পড়ুন: উত্তরায় ইনফিনিক্সের গেমিং ফ্ল্যাগশিপ স্টোর চালু
এই গ্লাস বাস্তব ও ডিজিটাল জগতের ব্যবধান কমাবে। স্যামসাং, জেন্টল মনস্টার ও ওয়ারবি পার্কারসহ বিভিন্ন প্রযুক্তি ও ফ্যাশন ব্র্যান্ড হার্ডওয়্যার উন্নয়নে যুক্ত হয়েছে।
গ্লাসটি অ্যান্ড্রয়েড এক্সআর প্ল্যাটফর্মে তৈরি হবে, হালকা, স্টাইলিশ এবং সারাদিন ব্যবহারযোগ্য।
প্রথম পর্যায়ে দুটি ভিন্ন মডেলের স্মার্ট গ্লাস বাজারে আনার পরিকল্পনা রয়েছে।









