ফেসবুক অ্যাপের ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আনছে মেটা।
নতুন নকশায় ফিড, সার্চ, নেভিগেশন ও কনটেন্ট তৈরির অপশন আরও সহজ ও ব্যবহারবান্ধব হচ্ছে।
অ্যাপের নিচে হোম, রিলস, ফ্রেন্ডস, মার্কেটপ্লেস, নোটিফিকেশন ও প্রোফাইল—এই ছয়টি ট্যাব স্থায়ীভাবে থাকবে।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া বেশি সময় কাটানো শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়
একাধিক ছবি পোস্ট করলে গ্রিড আকারে দেখানো হবে এবং ছবিতে ডাবল ট্যাপেই লাইক দেয়া যাবে।
নতুন সার্চ গ্রিড, উন্নত ভিজ্যুয়াল ভিউ ও ডিসকভারি অ্যালগরিদম ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও ব্যক্তিকেন্দ্রিক করে তুলবে।









