আজ ১০ ডিসেম্বর স্মরণ করা হচ্ছে বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার অ্যাডা লাভলেসকে।
১৮১৫ সালে লন্ডনে জন্ম নেওয়া লর্ড বায়রনের কন্যা অ্যাডা শৈশব থেকেই গণিতের প্রতি ঝোঁক গড়ে তোলেন।
আরও পড়ুন:
চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিন নিয়ে কাজ করতে গিয়েই তিনি যন্ত্রকে নির্দেশ দেয়ার জন্য প্রথম অ্যালগরিদম তৈরি করেন।
তার ‘টীকা জি’ অংশে থাকা বার্নোলি সংখ্যা গণনার নির্দেশনাই পরে ইতিহাসের প্রথম প্রোগ্রাম হিসেবে স্বীকৃতি পায়।
মাত্র ৩৬ বছর বয়সে মৃত্যুবরণ করলেও কম্পিউটিং জগতে তার অবদান আজও অনন্য।










