প্রায় এক শতাব্দী আগে আলবার্ট আইনস্টাইনের তোলা প্রশ্নের নতুন উত্তর দিলেন চীনা বিজ্ঞানীরা।
পুনর্নির্মিত ডাবল–স্লিট পরীক্ষায় তারা দেখিয়েছেন—কোয়ান্টাম কণার পথ এবং তার তরঙ্গসদৃশ ব্যতিচার একই সঙ্গে পরিমাপ করা যায় না।
আরও পড়ুন: চাঁদের ধূলিকণা থেকে জ্বালানি শক্তি সংগ্রহ করতে পারবে রকেট
ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়নার দলটি অত্যন্ত সংবেদনশীল যন্ত্র ব্যবহার করে প্রমাণ করেছে।
পথ মাপতে গেলে ব্যতিচার ভেঙে যায় আর ব্যতিচার দেখতে চাইলে পথ নির্ধারণ অসম্ভব।
তাদের এই ফলাফল নিলস বোরের সম্পূরকতার নীতিকে পুনরায় নিশ্চিত করেছে।









