যুক্তরাষ্ট্রের প্রায় এক-তৃতীয়াংশ কিশোর-কিশোরী এখন প্রতিদিনই চ্যাটজিপিটির মতো এআই চ্যাটবট ব্যবহার করছে।
পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষায় দেখা গেছে, ১৩–১৭ বছর বয়সী ১ হাজার ৫০০ কিশোরের ২৮ শতাংশ অন্তত একবার চ্যাটবট ব্যবহার করেছে, যার বেশির ভাগই চ্যাটজিপিটি।
পড়াশোনার সহায়তা দিতে তৈরি হলেও অনেক কিশোর এসব চ্যাটবটকে ঘনিষ্ঠ সঙ্গী হিসেবেও ব্যবহার করছে।
আরও পড়ুন: চাঁদের ধূলিকণা থেকে জ্বালানি শক্তি সংগ্রহ করতে পারবে রকেট
বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতা শিশুদের মানসিক ও সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং অনুপযুক্ত কনটেন্ট দেখার ঝুঁকিও বাড়ায়।
ওপেনএআই ও মেটা ইতোমধ্যে নিরাপত্তা ফিচার উন্নত করার ঘোষণা দিয়েছে।









