চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি নতুন এআই সহকারী ‘মি চ্যাট’ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে।
নির্ভরযোগ্য টিপস্টার ডু জিয়ার তথ্যমতে, অ্যাপটিতে শাওমির নিজস্ব মিমো–৭বি–আরএল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করা হবে।
আরও পড়ুন: চাঁদের ধূলিকণা থেকে জ্বালানি শক্তি সংগ্রহ করতে পারবে রকেট
কেবল সফটওয়্যার নয়, মি চ্যাটকে শাওমির বিভিন্ন স্মার্ট ডিভাইস ও দৈনন্দিন ব্যবহারের পণ্যের সাথেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
আগামী ১৭ ডিসেম্বর বেইজিংয়ে ‘হিউম্যন কার হোম ইকোসিস্টেম পার্টনার কনফারেন্স’-এ শাওমি এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানা গেছে।









