ভিডিওর জনপ্রিয়তা বাড়াতে নতুন পরীক্ষামূলক ফিচার চালু করেছে ইউটিউব।
যেখানে একই ভিডিওতে সর্বোচ্চ তিনটি আলাদা শিরোনাম ও থাম্বনেইল যুক্ত করা যাবে। নির্দিষ্ট কিছু নির্মাতা এখনই ফিচারটি ব্যবহার করতে পারছেন।
আরও পড়ুন: উত্তরায় ইনফিনিক্সের গেমিং ফ্ল্যাগশিপ স্টোর চালু
ইউটিউব দুই সপ্তাহ ধরে এসব ভিন্ন শিরোনাম দর্শকদের সামনে প্রদর্শন করবে।
যে শিরোনামটি বেশি সাড়া পাবে, সেটিই স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটির স্থায়ী শিরোনাম হয়ে যাবে।
ডেস্কটপ সংস্করণে পাওয়া এই সুবিধায় নির্মাতারা আরও ভালোভাবে ভিডিও উপস্থাপন করতে পারবেন এবং দর্শকসংখ্যা বৃদ্ধির সম্ভাবনা বাড়বে।










