স্যামসাং আরএন্ডডি ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ব্যাকএন্ড ডেভেলপার পদে জনবল নিয়োগ দিচ্ছে।
১০ ডিসেম্বর ২০২৫ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
নির্বাচিত প্রার্থীরা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা উপভোগ করবেন।
চাকরির ধরন: বেসরকারি
আবেদনের শেষ তারিখ: ২৮ ডিসেম্বর ২০২৫
এই পদে আবেদন করতে প্রার্থীর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তি বা ইইই-তে বিএসসি ডিগ্রি থাকতে হবে।
সফটওয়্যার কোম্পানি, আইটি সক্ষম পরিষেবা বা গবেষণা প্রতিষ্ঠানে কাজের দক্ষতা থাকতে হবে এবং ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থী নূন্যতম ২৩ বছর বয়সী হতে হবে। নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
অন্যান্য সুবিধা: সাপ্তাহিক ২দিন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট এবং দুপুরের খাবার সুবিধা।
আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।









