নতুন একগুচ্ছ ফিচার চালুর ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। এর মধ্যে ‘মিসড কল মেসেজেস’ ফিচারটি ভয়েসমেইলের বিকল্প হিসেবে কাজ করবে।
যেখানে কল রিসিভ না হলে সঙ্গে সঙ্গে ভয়েস বা ভিডিও বার্তা পাঠানো যাবে।
আরও পড়ুন: উত্তরায় ইনফিনিক্সের গেমিং ফ্ল্যাগশিপ স্টোর চালু
পাশাপাশি ভয়েস চ্যাটে নতুন রিঅ্যাকশন, ভিডিও কলে বক্তাকে অগ্রাধিকার এবং মেটা–এআইয়ের মাধ্যমে উন্নত ইমেজ জেনারেশন ও ছবি অ্যানিমেশনের সুবিধা যোগ হয়েছে।
ডেস্কটপে মিডিয়া ব্যবস্থাপনাও আরও সহজ করা হয়েছে।









