নিখিল কামাথের পডকাস্টে অংশ নিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে নতুন তথ্য দিয়েছেন ইলন মাস্ক।
তিনি জানান, তার সঙ্গী শিভন জিলিসের মধ্যে ভারতীয় ঐতিহ্য রয়েছে।
আরও পড়ুন: ইলন মাস্ক: পাগলামি ও প্রযুক্তির দূরদর্শী উদ্যোক্তা
মাস্ক বলেন, তাদের এক পুত্রের মধ্যনাম রাখা হয়েছে ‘শেখর’, যা নোবেলজয়ী জ্যোতিঃপদার্থবিদ সুব্রহ্মণ্যন চন্দ্রশেখরের প্রতি সম্মান জানিয়ে নেয়া।
মাস্কের ভাষায়, বিজ্ঞান ও মহাকাশ গবেষণায় চন্দ্রশেখরের অবদান তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।









