অপ্রয়োজনীয় গ্রুপ থেকে বের হতে ব্যবহারকারীদের স্বস্তি দিতে নোটিফিকেশন ছাড়া গ্রুপ ছাড়ার সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ।
নতুন ব্যবস্থায় কোনো গ্রুপ ত্যাগ করলে তা শুধু গ্রুপ অ্যাডমিনরা জানতে পারবেন, অন্য সদস্যদের কাছে কোনো বার্তা যাবে না।
আরও পড়ুন: গুগল ক্রোমের ছয় ফিচারে কাজ হবে দ্রুত
এতে অস্বস্তিকর প্রশ্ন বা অনাকাঙ্ক্ষিত অনুরোধ এড়ানো সম্ভব হবে।
গ্রুপ ছাড়ার সময় চ্যাট সংরক্ষণ বা মুছে ফেলার সুযোগও থাকছে।
তবে ব্যবহারকারীর নাম ‘পাস্ট মেম্বারস’ তালিকায় সর্বোচ্চ ৬০ দিন দেখা যাবে।









