ওপেনএআইয়ের সঙ্গে অংশীদারত্বে চ্যাটজিপিটির ভেতরেই ব্যবহার করা যাবে অ্যাডোবির জনপ্রিয় ফটোশপ, অ্যাডোবি এক্সপ্রেস ও অ্যাক্রোব্যাট অ্যাপ।
নির্দেশ দিলেই ছবি সম্পাদনা, ডিজাইন তৈরি কিংবা পিডিএফ ব্যবস্থাপনার কাজ করা সম্ভব হবে।
আরও পড়ুন: চাঁদের ধূলিকণা থেকে জ্বালানি শক্তি সংগ্রহ করতে পারবে রকেট
প্রয়োজনে নেটিভ অ্যাপে কাজ চালিয়ে নেয়ার সুযোগ থাকলেও কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে অ্যাডোবি অ্যাকাউন্টে সংরক্ষণ হবে না।
এই সুবিধা বিনা খরচে দেওয়া হচ্ছে, তবে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নে আপাতত চালু হয়নি।









