দৈনন্দিন কাজে ইয়ারবাডের ব্যবহার বাড়লেও এর অপরিষ্কার অবস্থা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত পরিষ্কার না করলে ইয়ারবাডে জীবাণু জমে কানের সংক্রমণ, ব্যথা ও ইয়ারওয়াক্স জমার সমস্যা দেখা দিতে পারে।
আরও পড়ুন: নতুন নীতিতে স্মার্টফোন কিস্তিতে বিক্রি ও সিম লক অনুমোদন
দীর্ঘদিন এমন অবহেলা করলে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়ে স্থায়ী শ্রবণশক্তি হ্রাসের আশঙ্কাও থাকে।
তাই নিরাপদ থাকতে সীমিত সময় ব্যবহার, অন্যের ইয়ারবাড এড়ানো এবং নিয়মিত জীবাণুমুক্ত করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।









