কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে প্রত্যাশিত আয় না এলে ডাটা সেন্টারে বিপুল বিনিয়োগ ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে গোল্ডম্যান স্যাকস।
ব্যাংকটির মতে, বিনিয়োগের তুলনায় এআই পরিষেবা থেকে আয় কম হলে ভবিষ্যতে অতিরিক্ত অবকাঠামো তৈরি হতে পারে।
আরও পড়ুন: নতুন নীতিতে স্মার্টফোন কিস্তিতে বিক্রি ও সিম লক অনুমোদন
তবে বিপরীতভাবে, ২০৩০ সালের মধ্যে এআই ব্যবহারের চাহিদা দ্রুত বাড়লে বিদ্যমান ডাটা সেন্টার সক্ষমতা চাপের মুখে পড়বে।
ফলে এআই বাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা আরও গভীর হচ্ছে।









