সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সহিংসতা উসকে দেয়া ও নির্বাচন বানচালের অভিযোগে মেটাকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার।
জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির পাঠানো চিঠিতে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ–সংক্রান্ত কনটেন্টে বিশেষ নজরদারির আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: ২০২৬ সালের শুরুতে অ্যাপলের সম্ভাব্য নতুন ডিভাইস
চিঠিতে বলা হয়, ফেসবুক ব্যবহার করে সহিংস আহ্বান বাস্তব হামলায় রূপ নিচ্ছে, যা গণমাধ্যমের স্বাধীনতা ও জননিরাপত্তার জন্য হুমকি।
এ পরিস্থিতিতে বাংলা ভাষাভিত্তিক কঠোর কনটেন্ট মডারেশন ও দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।









