বাংলাদেশের বাজারে বি৮৫০আই অরোস প্রো মডেলের নতুন মিনি–আইটিএক্স মাদারবোর্ড উন্মোচন করেছে গিগাবাইট।
এএমডি এএম৫ সকেটভিত্তিক এই মাদারবোর্ডে রাইজেন ৭০০০, ৮০০০ ও ৯০০০ সিরিজের প্রসেসর ব্যবহার করা যাবে।
আরও পড়ুন: চাঁদের ধূলিকণা থেকে জ্বালানি শক্তি সংগ্রহ করতে পারবে রকেট
ছোট আকারের হলেও এতে রয়েছে সর্বোচ্চ ১২৮ গিগাবাইট র্যাম সমর্থন, দ্রুতগতির এসএসডি সুবিধা এবং ওয়াই–ফাই ৭ সংযোগ।
৪৩ হাজার টাকা দামে স্মার্ট টেকনোলজিসের মাধ্যমে এটি পাওয়া যাচ্ছে।









