নাসার নতুন প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানিয়েছেন, পরবর্তী চাঁদ অভিযানে কোন প্রতিষ্ঠান দায়িত্ব পাবে, তা নির্ভর করবে কে আগে লুনার ল্যান্ডার প্রস্তুত করতে পারে তার ওপর।
স্পেসএক্স ও ব্লু অরিজিন—দুই প্রতিষ্ঠানের মধ্যে যে সংস্থা দ্রুত প্রস্তুতি শেষ করবে, তাকেই বেছে নেবে নাসা।
আরও পড়ুন: চাঁদের ধূলিকণা থেকে জ্বালানি শক্তি সংগ্রহ করতে পারবে রকেট
সিনেট অনুমোদনের পর এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য ও সময়ানুবর্তিতাই সিদ্ধান্তের মূল ভিত্তি হবে।
এতে আর্টেমিস কর্মসূচি কার্যত প্রতিযোগিতায় রূপ নিয়েছে।










