সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক এখন অনলাইন কেনাকাটার নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্ব পাচ্ছে।
যুক্তরাজ্যে টিকটক শপের মাধ্যমে মার্কস অ্যান্ড স্পেন্সার, স্যামসাংসহ বড় ব্র্যান্ডের পাশাপাশি দুই লাখের বেশি ছোট ব্যবসা পণ্য বিক্রি করছে।
আরও পড়ুন: জেনারেটিভ এআইয়ে গ্রাহক ব্যয় পৌঁছবে ৭০০ বিলিয়ন ডলার
ব্ল্যাক ফ্রাইডেতে প্ল্যাটফর্মটি রেকর্ড বিক্রি করেছে, যেখানে প্রতি সেকেন্ডে বিক্রি হয়েছে ২৭টি পণ্য।
অ্যাপের ভেতরেই ভিডিও, লাইভস্ট্রিম ও ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের মাধ্যমে সম্পন্ন হচ্ছে পুরো কেনাকাটা প্রক্রিয়া।









