বিশ্বজুড়ে এআই প্রযুক্তির চাহিদা বাড়ায় মেমোরি চিপ সংকটে পড়েছে গুগল।
প্রয়োজনীয় হাই-ব্যান্ডউইডথ মেমোরি (এইচবিএম) চিপ নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: জেনারেটিভ এআইয়ে গ্রাহক ব্যয় পৌঁছবে ৭০০ বিলিয়ন ডলার
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম সিউল ইকোনমিক ডেইলি জানায়, স্যামসাংয়ের পাশাপাশি এসকে হাইনিক্স ও মাইক্রন থেকেও পর্যাপ্ত চিপ না পাওয়ায় সংকট তীব্র হয়।
একই সমস্যায় মাইক্রোসফট ও মেটাও দক্ষিণ কোরিয়ায় সরাসরি দরকষাকষি করছে।









