চীনে অ্যাপলের পণ্য উৎপাদনে যুক্ত একটি সহযোগী প্রতিষ্ঠান সম্প্রতি বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে।
বিভিন্ন প্রতিবেদনে আশঙ্কা করা হচ্ছে, এতে অ্যাপলের সংবেদনশীল তথ্য ও গোপন ডাটা হ্যাকারদের হাতে চলে যেতে পারে।
আরও পড়ুন: ক্রোমের দুই ব্রাউজার এক্সটেনশনে তথ্য চুরি, সতর্কতা জারি
গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সংঘটিত এ হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি এখনো স্পষ্ট নয়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং তথ্য ফাঁসের বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে।









