২০২৫ সালে প্রযুক্তি খাতের সবচেয়ে আলোচিত বিষয় ছিল এআই ডাটা সেন্টার।
বিশেষজ্ঞদের মতে, নতুন ডাটা সেন্টারের প্রায় ৭৫ শতাংশই এখন এআই ওয়ার্কলোড মাথায় রেখে নকশা করা হচ্ছে।
আরও পড়ুন: নেচারের তালিকায় ২০২৫ সালের প্রভাবশালী ১০ বিজ্ঞানী
উচ্চক্ষমতাসম্পন্ন চিপ ও প্রসেসিং সুবিধার কারণে এসব স্থাপনা সাধারণ ডাটা সেন্টারের চেয়ে ভিন্ন।
তবে পরিবেশগত প্রভাব ও ব্যয় নিয়ে উদ্বেগও বাড়ছে। এনভিডিয়ার ‘এআই ফ্যাক্টরি’ ধারণা আলোচনায় এলেও বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে বহুমুখী ডাটা সেন্টারই বেশি কার্যকর হবে।









