মঙ্গল গ্রহে পানির প্রবাহে তৈরি আটটি গুহার সন্ধান পেয়েছেন চীনের একদল বিজ্ঞানী।
নাসার বিভিন্ন স্যাটেলাইটের তথ্য বিশ্লেষণ করে হেব্রাস ভ্যালিস অঞ্চলে এসব গুহা শনাক্ত করা হয়।
আরও পড়ুন: নতুন নীতিতে স্মার্টফোন কিস্তিতে বিক্রি ও সিম লক অনুমোদন
গবেষকদের মতে, এগুলো আগ্নেয়গিরির লাভা নয়, বরং পানির কারণে সৃষ্ট ‘কার্স্ট’ গুহা।
গুহার ভেতরে স্থিতিশীল তাপমাত্রা ও বিকিরণ থেকে সুরক্ষার সম্ভাবনা থাকায় সেখানে প্রাচীন জীবনের চিহ্ন থাকার আশা করা হচ্ছে।
এই আবিষ্কার মঙ্গলে প্রাণ অনুসন্ধানে নতুন মাত্রা যোগ করেছে।









