পিসি ও স্মার্টফোনে গেম খেলতে গিয়ে অনিরাপদ ডাউনলোড এখন বড় সাইবার হুমকিতে পরিণত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, জনপ্রিয় গেমের নকল সংস্করণ, চিটস ও মডের আড়ালে ম্যালওয়্যার ছড়িয়ে দিচ্ছে অপরাধীরা।
আরও পড়ুন: শনির সমান ভরের এক ভবঘুরে গ্রহের সন্ধান
এসব ক্ষতিকর ফাইল গেমিং অ্যাকাউন্ট, ব্যক্তিগত তথ্য ও আর্থিক ডেটা চুরি করতে পারে।
নিরাপদ থাকতে অফিশিয়াল স্টোর থেকে গেম ডাউনলোড, প্রকাশকের পরিচয় যাচাই এবং সন্দেহজনক ফাইল এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা।









