কোয়ান্টাম বিজ্ঞানে চমকপ্রদ সাফল্য পেয়েছেন গবেষকেরা। বিজ্ঞানীরা এমন এক ফোটনের অস্তিত্ব দেখিয়েছেন, যা একসঙ্গে ৩৭টি ভিন্ন মাত্রায় অবস্থান করতে পারে।
সায়েন্স অ্যাডভান্সেসে প্রকাশিত গবেষণায় বলা হয়, এই ফলাফল কোয়ান্টাম নন-লোকালিটির সীমা আরও বিস্তৃত করেছে।
আরও পড়ুন: নেচারের তালিকায় ২০২৫ সালের প্রভাবশালী ১০ বিজ্ঞানী
টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ডেনমার্কের বিজ্ঞানীরা জিএইচজেড প্যারাডক্সের ভিত্তিতে পরীক্ষাটি পরিচালনা করেন।
গবেষকদের মতে, উচ্চমাত্রার এই কোয়ান্টাম সিস্টেম ভবিষ্যতে দ্রুতগতির কোয়ান্টাম কম্পিউটার ও উন্নত যোগাযোগ প্রযুক্তির পথ খুলে দিতে পারে।









