জাতীয় নিরাপত্তা ও চীন-সংক্রান্ত উদ্বেগের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ জার্সিভিত্তিক এমকোরের ৩০ লাখ ডলারের সম্পদ হেইফো করপোরেশনের কাছে বিক্রির প্রস্তাব বাতিল করেছেন।
এমকোর ‘ইন্ডিয়াম-ফসফাইড’ চিপ অত্যন্ত উচ্চ ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
যা চীনা নাগরিক জেনজাও ঝাংয়ের নিয়ন্ত্রণে হেইফোর মাধ্যমে চলে যাওয়ার ঝুঁকি তৈরি করতে পারত।
আরও পড়ুন: দেশে অনার এক্স৯ডি স্মার্টফোন উন্মোচন
হোয়াইট হাউজের আদেশে ১৮০ দিনের মধ্যে হেইফোর সব স্বার্থ ও অধিকার প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে।
প্রেসিডেন্ট ও অর্থ মন্ত্রণালয় চুক্তিটিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে।









