সিইএস ২০২৬-এর মঞ্চে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বচালিত যান ও গ্রাফিক্স প্রযুক্তিতে একগুচ্ছ নতুন ঘোষণা দিয়েছে এনভিডিয়া।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন প্রজন্মের ‘ভেরা রুবিন’ সুপারকম্পিউটার উৎপাদন পর্যায়ে প্রবেশ করেছে, যা শক্তিশালী জিপিইউ আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি।
আরও পড়ুন: সিইএস ২০২৫: নতুন প্রযুক্তিতে ভবিষ্যতের দিকনির্দেশনা
স্বচালিত গাড়ির জন্য উন্মোচন করা হয়েছে ওপেন-সোর্স এআই মডেল ‘আলপামায়ো’, যা জটিল পরিস্থিতিতে মানুষের মতো সিদ্ধান্ত নিতে সক্ষম।
পাশাপাশি ডিএলএসএস ৪.৫ ও জি-সিঙ্ক পালসার প্রযুক্তি গেমিং ও ডিসপ্লে অভিজ্ঞতায় নতুন মানদণ্ড স্থাপন করবে।









