লাস ভেগাসে শুরু হওয়া সিইএস ২০২৬ মেলায় প্রথম বই-স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন রেজর ফোল্ড উন্মোচন করেছে মটোরোলা।
ফ্লিপ ফোনের পরিচিত নকশা ছাড়িয়ে এবার কাজ ও উৎপাদনশীলতায় জোর দিয়েছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যুক্ত হচ্ছে এআই ফটো এডিটিং সুবিধা
ফোনটি বন্ধ অবস্থায় ৬.৬ ইঞ্চি এবং খুললে ৮.১ ইঞ্চির ২কে এলটিপিও ডিসপ্লে পাওয়া যাবে।
এতে অন-ডিভাইস এআই, ট্রিপল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও স্টাইলাস সাপোর্ট রয়েছে। দাম ও বাজারে আসার সময় এখনও জানানো হয়নি।









