ইন্টেল হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইসে প্রবেশের জন্য নতুন চিপ ও পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম তৈরি করছে। কোর সিরিজ থ্রি “প্যান্থার লেক” প্রসেসরের ওপর ভিত্তি করে এই ডিভাইসের হার্ডওয়্যার ও সফটওয়্যার ডিজাইন করা হচ্ছে।
ছোট আকারের হলেও শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করতে আলাদা চিপ ব্যবহৃত হবে।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যুক্ত হচ্ছে এআই ফটো এডিটিং সুবিধা
প্রতিষ্ঠান জানিয়েছে, হ্যান্ডহেল্ড গেমিং বাজারে বিস্তারিত তথ্য চলতি বছরের পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।
তবে বিশ্লেষকেরা মনে করছেন, এ বাজারে প্রতিদ্বন্দ্বিতা ইতিমধ্যে শক্তিশালী হওয়ায় চ্যালেঞ্জ থাকবে।









