লন্ডনের বিশ্ববিদ্যালয়ের গবেষক ব্যারি স্মিথ দাবি করেছেন, মানুষের শুধু পাঁচটি নয়, বরং ২২ থেকে ৩৩টি ইন্দ্রিয় রয়েছে।
আমাদের দৈনন্দিন অনুভূতি অনেকগুলো ইন্দ্রিয়ের সমন্বয়ে কাজ করে।
বিশেষ করে ইন্টারোসেপশন বা “লুকানো ষষ্ঠ ইন্দ্রিয়” শরীরের ভিতরের সংকেত বুঝতে সাহায্য করে, যেমন ক্ষুধা, তৃষ্ণা ও হৃৎস্পন্দন।
আরও পড়ুন: নেচারের তালিকায় ২০২৫ সালের প্রভাবশালী ১০ বিজ্ঞানী
প্রোপ্রিওসেপশন ইন্দ্রিয় আমাদের হাত-পা বা শরীরের অবস্থান বোঝায়। স্বাদও একাধিক ইন্দ্রিয়ের সমন্বয়ে গঠিত।
ব্যারি স্মিথ বলেন, আমাদের ইন্দ্রিয়ের জটিল কার্যপ্রণালী সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন।









