পেশাজীবীদের জন্য লিংকডইনের আদলে ‘জবস’ নামের নতুন ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে চ্যাটজিপিটি।
এই সুবিধায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে ব্যবহারকারীর দক্ষতা ও অভিজ্ঞতা বিশ্লেষণ করে উপযোগী চাকরির তথ্য দেখাবে এআই চ্যাটবটটি।
আরও পড়ুন: চ্যাটজিপিটি হেলথ চালু, স্বাস্থ্যতথ্য বিশ্লেষণে এআই সহায়তা
পাশাপাশি নির্দিষ্ট পদের জন্য জীবনবৃত্তান্ত তৈরি ও ক্যারিয়ার পরিকল্পনাতেও সহায়তা দেবে।
ওপেনএআই জানিয়েছে, ফিচারটি এখন সীমিত ব্যবহারকারীর মাধ্যমে পরীক্ষাধীন রয়েছে। কবে সবার জন্য চালু হবে, তা এখনো জানানো হয়নি।









