দেশিয় ডিজিটাল ইকোসিস্টেম জোরদারে ডটবিডি ডোমেইনের দুটি জনপ্রিয় ক্যাটাগরিতে ৩৬ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিয়েছে বিটিসিএল।
সংশোধিত মূল্যে থার্ড লেভেল ও সেকেন্ড লেভেল ডোমেইনের রেজিস্ট্রেশন ও রিনিউয়াল ফি কমানো হয়েছে।
আরও পড়ুন: নতুন নীতিতে স্মার্টফোন কিস্তিতে বিক্রি ও সিম লক অনুমোদন
একই সঙ্গে মাসিক মূল্য অপরিবর্তিত রেখে সব ইন্টারনেট প্যাকেজে গতি তিন গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে।
এতে গ্রাহকরা একই খরচে আরও দ্রুত ও সাশ্রয়ী ইন্টারনেট সেবা পাবেন বলে আশা করছে বিটিসিএল।









