বাংলাদেশের ফ্রিল্যান্সিং খাতকে প্রাতিষ্ঠানিক কাঠামোয় আনতে সরকার চালু করছে ‘ন্যাশনাল ফ্রিল্যান্সার রেজিস্ট্রেশন অ্যান্ড আইডি কার্ড ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম’।
এই প্ল্যাটফর্মে নিবন্ধন করে ফ্রিল্যান্সাররা বিনা মূল্যে ডিজিটাল আইডি কার্ড পাবেন।
আরও পড়ুন: নতুন নীতিতে স্মার্টফোন কিস্তিতে বিক্রি ও সিম লক অনুমোদন
এই আইডির মাধ্যমে ব্যাংকিং সুবিধা, ঋণ, প্রণোদনা ও প্রশিক্ষণ গ্রহণ সহজ হবে।
পাশাপাশি এটি জাতীয় পর্যায়ে ফ্রিল্যান্সারদের তথ্যভান্ডার হিসেবে নীতিনির্ধারণে সহায়ক ভূমিকা রাখবে।









