সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে মোবাইল ফোনের দাম রাখতে আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ফলে আমদানিকৃত ফোনে মোট শুল্ক প্রায় ৬০ শতাংশ কমেছে।
আরও পড়ুন: চালু হচ্ছে জাতীয় ফ্রিল্যান্সার আইডি কার্ড প্ল্যাটফর্ম
একই সঙ্গে দেশিয় সংযোজন শিল্পে ভারসাম্য রাখতে মোবাইল ফোন সংযোজন উপকরণে শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এনবিআরের হিসাবে, ৩০ হাজার টাকার বেশি দামের আমদানি ফোনের দাম প্রায় সাড়ে ৫ হাজার টাকা।
দেশিয় সংযোজিত ফোনের দাম প্রায় দেড় হাজার টাকা পর্যন্ত কমতে পারে।









