বাংলাদেশে এআইভিত্তিক মানবসম্পদ তৈরির লক্ষ্য নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ঘোষণা করেছে অলাভজনক প্রতিষ্ঠান মিলিয়নএক্স বাংলাদেশ।
লক্ষ্য হলো দেশের ১০ লাখ নাগরিককে এআই-ন্যাটিভ হিসেবে গড়ে তোলা।
এআই শিক্ষা, উদ্ভাবন, নীতিনির্ধারণ, শিল্প ও আন্তর্জাতিক সহযোগিতায় কাজ করবে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: নেচারের তালিকায় ২০২৫ সালের প্রভাবশালী ১০ বিজ্ঞানী
১৭ জানুয়ারি ঢাকার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে ‘জেনেসিস এআই কনফারেন্স’-এর মাধ্যমে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
এর আগে ১৬ জানুয়ারি জাতীয় এআই বিল্ড-এ-থন আয়োজন করা হচ্ছে।









