দেশের বাজারে এমজি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে নতুন হাইব্রিড এসইউভি সিরিজ উন্মোচন করেছে।
এমজি এইচএস হাইব্রিড প্লাস এবং এমজি এইচএস সুপার হাইব্রিড মডেলগুলো ৪৯ থেকে ৫৯ লাখ টাকায় পাওয়া যাবে।
গাড়িগুলো জ্বালানি সাশ্রয়ী, কম কার্বন নিঃসরণসহ দৈনন্দিন ব্যবহারে সুবিধাজনক।
আরও পড়ুন: বিশ্বের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি বিক্রেতা বিওয়াইডি
প্লাগ-ইন মডেলে বিদ্যুৎ ব্যবহার করে ১২০ কিলোমিটারেরও বেশি পথ চলা সম্ভব।
১২.৩ ইঞ্চির টাচস্ক্রিন, ডিজিটাল ক্লাস্টার, ৭টি এয়ারব্যাগ ও এমজি পাইলট এডিএএস লেভেল–২ ফিচার ব্যবহারকারীদের নিরাপদ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করবে।









