টিকটক ইউরোপজুড়ে ১৬ বছরের কম বয়সীদের সুরক্ষায় নতুন বয়স যাচাই প্রযুক্তি চালু করতে যাচ্ছে।
ব্যবহারকারীর প্রোফাইল, পোস্ট করা ভিডিও ও আচরণ বিশ্লেষণ করে সন্দেহজনক অ্যাকাউন্ট শনাক্ত করা হবে।
আরও পড়ুন: চাঁদে বিলাসবহুল হোটেল নির্মাণের পরিকল্পনা
যাচাইয়ের পর প্রয়োজন হলে বিশেষজ্ঞরা অ্যাকাউন্ট সরিয়ে দেবেন। ভুল শনাক্তকরণের ক্ষেত্রে ব্যবহারকারী মুখাবয়ব, ক্রেডিট কার্ড বা সরকারি পরিচয়পত্র দেখিয়ে আপিল করতে পারবেন।
১৬ বছরের কমদের জন্য বার্তা পাঠানো বন্ধ ও দৈনিক স্ক্রিন-টাইম সীমাবদ্ধ করার সুবিধাও যুক্ত করা হয়েছে।
ডেটা সুরক্ষা বজায় রেখে, প্রযুক্তিটি শুধুমাত্র শিশুদের সুরক্ষার জন্য ব্যবহার হবে।









