ফ্যাশন সচেতন ব্যবহারকারীদের লক্ষ্য করে রিয়েলমি বাজারে আনতে যাচ্ছে নতুন বাডস ক্লিপ।
টাইটানিয়াম ব্ল্যাক ও টাইটানিয়াম গোল্ড রঙে আসা এই ওপেন-ইয়ার ডিজাইনের ওয়্যারলেস হেডসেটটি কানে চাপ না দিয়েই আরামদায়ক ব্যবহারের সুযোগ দেবে।
আরও পড়ুন: কেন কমপ্যাক্ট কিবোর্ডে ঝুঁকছেন আধুনিক কর্মীরা
প্রতিটি বাডের ওজন মাত্র ৫.৩ গ্রাম। এতে রয়েছে ১১ মিমি ডাইনামিক স্পিকার, এআই নয়েজ ক্যানসেলেশন, ব্লুটুথ ৫.৪ এবং সর্বোচ্চ ৩৬ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ।
শিগগিরই ডিভাইসটি বাজারে আসবে।









