বিনামূল্যে ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা করেছে ওপেনএআই। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে এই ব্যবস্থা চালু হবে।
একই সঙ্গে মাসে ৮ ডলারের বিনিময়ে ‘চ্যাটজিপিটি গো’ নামে নতুন একটি সাবস্ক্রিপশন সেবাও আনা হচ্ছে।
আরও পড়ুন: দ্রুত উত্তরের জন্য জেমিনিতে নতুন ফিচার
প্রতিষ্ঠানটির লক্ষ্য আর্থিক ক্ষতি কমিয়ে সেবাকে লাভজনক করা। ওপেনএআই জানিয়েছে, বিজ্ঞাপন দেখালেও ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে।
নতুন এই পরিবর্তনের মাধ্যমে চ্যাটজিপিটি আরও সাশ্রয়ী ও সহজলভ্য হবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।








