স্মার্টফোন চুরি বা হারিয়ে গেলে ব্যক্তিগত তথ্য সুরক্ষার দুশ্চিন্তা কমাতে অ্যান্ড্রয়েডের থেফট প্রটেকশন প্রযুক্তি হালনাগাদ করেছে গুগল।
নতুন আপডেটে ‘ফেইলড অথেনটিকেশন লক’ আরও শক্তিশালী হওয়ায় একাধিকবার ভুল পিন বা বায়োমেট্রিক ব্যবহার করলে ফোন স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে।
আরও পড়ুন: চাঁদে বিলাসবহুল হোটেল নির্মাণের পরিকল্পনা
পাশাপাশি ‘আইডেনটিটি চেক’ সুবিধা সম্প্রসারণের ফলে সংবেদনশীল সেটিংস বদলাতে বাধ্যতামূলক বায়োমেট্রিক যাচাই লাগবে।
রিমোট লক ব্যবস্থাও আরও নিরাপদ করা হয়েছে।









