বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে নতুন বছরের শুরুতেই বড় ধাক্কা লেগেছে।
২০২৬ সালের জানুয়ারিতে বিভিন্ন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে ২২ হাজারের বেশি কর্মী ছাঁটাই করা হয়েছে।
আরও পড়ুন: চাঁদে বিলাসবহুল হোটেল নির্মাণের পরিকল্পনা
ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, অ্যামাজন, মেটা ও এরিকসন এই ছাঁটাইয়ে শীর্ষে রয়েছে।
সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই করেছে অ্যামাজন। বিশ্লেষকদের মতে, বাজেট পুনর্গঠন, খরচ কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর বাড়তি নির্ভরতার কারণেই এই প্রবণতা দেখা যাচ্ছে।









