নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বৈদ্যুতিক গাড়িতে অদৃশ্য বা সম্পূর্ণ ইলেকট্রনিক ডোর হ্যান্ডেল নিষিদ্ধ করেছে চীন।
নতুন বিধিমালায় প্রতিটি দরজায় ভেতর ও বাইরে যান্ত্রিকভাবে খোলা যায়—এমন হ্যান্ডেল বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুন: হাইব্রিড প্রযুক্তিতে ফিরছে নতুন প্রজন্মের রেনো ডাস্টার এসইউভি
দুর্ঘটনার সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে দরজা খুলতে ব্যর্থতার ঘটনাই এই সিদ্ধান্তের মূল কারণ।
আগামী বছরের ১ জানুয়ারি থেকে নিয়ম কার্যকর হবে।
বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ বৈশ্বিক ইভি নকশায়ও প্রভাব ফেলতে পারে।









