বাংলাদেশ নির্বাচন কমিশনের তৈরি ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপটি ভোটারদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত গুগল প্লে স্টোরে অ্যাপটি ১০ লাখের বেশি বার ডাউনলোড হয়েছে এবং রেটিং রয়েছে ৪.৩।
অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীরা এনআইডি নম্বর ও জন্মতারিখ দিয়ে নিবন্ধন করে ভোটকেন্দ্রের অবস্থান জানতে পারছেন।
এছাড়া কেন্দ্রের ছবি, প্রার্থীদের তথ্য ও অতীত নির্বাচনের ফলাফল জানতে পারছেন।








