অ্যাপল আইওএস ও আইপ্যাডওএসের নতুন ডেভেলপার বেটা সংস্করণে আরসিএস বার্তায় এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা পরীক্ষা শুরু করেছে।
আইওএস ২৬.৪ বেটায় থাকা এই ফিচারটি আপাতত কেবল অ্যাপল ডিভাইসের মধ্যকার কথোপকথনে কার্যকর হবে।
আরও পড়ুন: অ্যাডোবি অ্যানিমেট বন্ধের ঘোষণা
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি এখনো পরীক্ষামূলক হওয়ায় সব ডিভাইস বা অপারেটরে পাওয়া নাও যেতে পারে।
এছাড়া নিরাপত্তা জোরদারে মেমোরি ইন্টেগ্রিটি এনফোর্সমেন্ট ও ‘স্টোলেন ডিভাইস প্রটেকশন’ সুবিধা যুক্ত হওয়ার তথ্যও সামনে এসেছে।








